ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন বাবরের উদ্যোগে নেত্রকোনা-৪ আসনের ৪৭ নেতাকর্মী ওমরাহ পালনে যাচ্ছেন খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু জয়পুরহাটে ৭৩ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর নতুন করে আবারও প্রস্তাব দেওয়া হচ্ছে, যার মাধ্যমে সংস্কারের কার্যক্রমকে বিলম্বিত করা হচ্ছে।’

রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, অথচ তারা ভাবছে মানুষ এসব বিশ্বাস করবে। কিন্তু বাস্তবতা হলো—জনগণ তা বিশ্বাস করছে না। শহুরে কিছু মানুষের বক্তব্য দিয়ে দেশের জনগণের মানসিকতা বোঝা যায় না।’

বিএনপির সংস্কারপ্রক্রিয়া নিয়ে কিছু রাজনৈতিক দল প্রশ্ন তুলছে—এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার নিয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের নামে দুর্বল করার যে প্রস্তাব এসেছে, বিএনপি তা সমর্থন করে না।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে ভূমিকা রাখুক। বিএনপি সব সময়ই গঠনমূলক সংস্কারের পক্ষে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ ও দায়িত্ব সংক্রান্ত যে প্রস্তাব ঐকমত্য কমিশন থেকে আসছে, তা অস্পষ্ট। আমরা পরিষ্কার করে বলছি—জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে বললেন মির্জা ফখরুল

আপডেট সময় ১২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫