ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চট্টগ্রামে দুই ব্যক্তির শরীরে জিকা রোগী শনাক্ত

চট্টগ্রামে দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ‘একটি বেসরকারি ল্যাবের পরীক্ষায় গতকাল (সোমবার) রাতে দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। আমরা বিষয়টি আইইডিসিআরকে জানিয়েছি, এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘একই কীটে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস শনাক্ত করা হয়। উপসর্গ অনুযায়ী পরীক্ষার পর জিকা পজিটিভ এসেছে। তবে চূড়ান্ত ঘোষণা আইইডিসিআর থেকেই আসবে। তারা চাইলে আবারও নমুনা পরীক্ষা করতে পারে, নতুবা এই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত জানাতে পারে।’

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা—এই তিনটি ভাইরাসই এডিস মশার মাধ্যমে ছড়ায়। এদিকে, চট্টগ্রামে ৩০ জন চিকুনগুনিয়া আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথাও জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

চট্টগ্রামে দুই ব্যক্তির শরীরে জিকা রোগী শনাক্ত

আপডেট সময় ০১:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫