ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৫

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন। একইসঙ্গে ১৫টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ১০টায় পৌর শহরের কমলপুর পঞ্চবটি পুকুরপাড় ও  দক্ষিণপাড়ার কসাইহাটির এলাকার যুবকদের মধ্যে এ ঘটনা ঘটে।

ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব এসব বিষয় নিশ্চিত করেছেন।

এ সময় উভয়পক্ষ দা, বল্লম লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুকুরপাড় এলাকায় ১৫টি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এতে পুকুরপাড় এলাকার তামিম ও কসাইহাটি এলাকার রাহাতসহ ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পুকুরপাড় এলাকার আরমান ভূঁইয়া বলেন, খেলা হয়েছে মাঠে এবং যুবকেরা মাঠে ঝগড়া করেছে। কিন্তু হঠাৎ করে কসাইহাটির যুবকেরা আমাদের পুকুরপাড় এলাকায় অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।

এদিকে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত দোকানদার রুবেল মিয়া বলেন, আমি জানি না মাঠে কী হয়েছে। হঠাৎ কিছু যুবক এসে আমাদের এলাকায় দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করেছে। আমার ব্যাপক ক্ষতি হয়েছে। দোকানের সবকিছু ভেঙেছে ও দোকানে নগদ টাকা ছিল টাকাসহ সবকিছু লুট করে নিয়ে গেছে। আমরা নিরপরাধ মানুষ, আমাদের কেন ক্ষতি হবে। আমরা এর কঠিন বিচার চাই।

এ প্রসঙ্গে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পুকুরপাড় এলাকার কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর হয়েছে। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় ০১:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫