ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন মুফতি আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চাইলেন অস্থির তেলের বাজার: আন্তর্জাতিক বাজারে দফায় দফায় বাড়ছে দাম ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বৃষ্টি: উত্তাল লেবানন সীমান্ত আইপিএলে অবিশ্বাস্য ইতিহাস: ১ রানের সুপার ওভারে কলকাতার অবিশ্বাস্য জয়!
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হতাহতের বিষয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিভিন্ন মহল দাবি করছে যে, হতাহতের তথ্য গোপন করা হচ্ছে। এটি একটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই, এই দাবি সত্য নয়।

মঙ্গলবার (২২ জুলাই) উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেইজে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের নাম-পরিচয় যাচাইপূর্বক তালিকা প্রস্তুত করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না, সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ নিখোঁজ থাকলে অনতিবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখনো কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথিপত্র থেকে যাচাই করে দেখা হচ্ছে।

তিনি সকলকে অনাকাঙ্ক্ষিত গুজব ও বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ জানান এবং দৃষ্টিনন্দন সহযোগিতার পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

হতাহতের বিষয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ১২:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫