ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাকিস্তানি ক্রিকেটারদেরও বাংলাদেশের বিমান দুর্ঘটনায় প্রাণ কাঁদছে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন মারা গেছেন। এমন মর্মান্তিক ঘটনায় কাঁদছে পুরো বাংলাদেশ। এমন কান্না ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশি ক্রিকেটাররা তো বটেই, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি ক্রিকেটারদেরও প্রাণ কাঁদছে।

পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘হৃদয়বিদারক ও মর্মান্তিক। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় ভুক্তভোগী সবার জন্য প্ৰাৰ্থনা। পরিবারগুলোর জন্য সাহস ও কোনো এক আশাজাগানিয়া অলৌকিক মুহূর্তের প্রত্যাশা করছি।’

পাকিস্তানের আরেক পেসার হাসান আলী নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ঢাকায় মর্মান্তিক দুর্ঘটনায় সত্যিই ব্যথিত। এতগুলো নিষ্পাপ বাচ্চা দ্রুত মারা গেল। হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন তাদের। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

হাসান, শাহিনের মতো বাংলাদেশ সফরে নেই শাদাব খান। তবু বাংলাদেশে এমন মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রাণ কাঁদছে তারও। পাকিস্তানি লেগ স্পিনার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর পেলাম। আমার চিন্তাভাবনা, প্রার্থনা ও সমবেদনা থাকবে নিহত ও আহতদের পরিবারের জন্য। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা রইলো।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

পাকিস্তানি ক্রিকেটারদেরও বাংলাদেশের বিমান দুর্ঘটনায় প্রাণ কাঁদছে

আপডেট সময় ১২:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫