ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। একইসঙ্গে রাজৈর উপজেলা পরিষদের প্রধান ফটকটি ভেঙে ফেলা হয়েছে। বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে রাজৈর উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। 

উপজেলা প্রশাসন ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে উপজেলা পরিষদ এলাকায় সাব-রেজিস্ট্রার অফিসের সামনে হেলিপোর্ট মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে। গতকাল বিকেলে ওই টুর্নামেন্টে অংশ নেয় মজুমদারকান্দি ও পশ্চিম রাজৈর গ্রামের দুই দল কিশোর। খেলার সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পালানোর সময় রাজৈর উপজেলা পরিষদের প্রধান ফটকের একটি অংশ ভেঙে ফেলা হয়। এরপর দ্রুত স্থান ত্যাগ করে উভয় পক্ষের লোকজন। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। তারা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানার পুলিশ।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সরকারি সম্পত্তি ভাঙচুর করায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় ১২:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫