ময়মনসিংহ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পূর্বধলায় অতিরিক্ত বালু বোঝাইয়ের দায়ে ৭ ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড় দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে পূর্বধলায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত নেতা নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

নোয়াখালীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাফেজ মাওলানা মো. বেলাল হোসাইন (৬৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। 

এদিকে এদিন বিকেলে জেলা শহর মাইজদীর ৪নং ওয়ার্ডের মুন্সি দিঘীরপাড় সংলগ্ন রশিদ কলোনী জামে মসজিদে তার জানাজায় হাজারো মানুষের ঢল নামে।

হাফেজ বেলাল হোসেন দীর্ঘ ৩৫ বছর রশিদ কলোনী জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জামায়াতে ইসলামীর রশিদ কলোনি ইউনিটের সেক্রেটারি ছিলেন। তার বাড়ি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম শিবপুর গ্রামের আমিন মার্কেট সংলগ্ন শাহাপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে রশিদ কলোনী মসজিদের সামনে ফোরলেন সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু পথেই, রাত আনুমানিক ৩টার দিকে, অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের আমির মো. হাসানুজ্জামান বলেন, হুজুর মসজিদ থেকে বের হওয়ার সময় রাস্তায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হন। সবাই খুব শোকাহত।

এদিকে জানাজায় অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, আমি ভাবতাম হুজুর আমার জানাজা পড়াবেন, অথচ আজ আমাকে তার জানাজা পড়াতে হয়েছে। হাফেজ বেলাল হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত নেতা নিহত

আপডেট সময় ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫