ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিদেশে বসে তারা বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিতে চায় বললেন এ্যানি

বিদেশে বসে তারা (আওয়ামী লীগ) বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (৯ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 এ্যানি চৌধুরী বলেন, ‘আজ সমাজ, মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে মাদক। হাসিনা শুধু স্বৈরশাসক ছিলেন না, ফ্যাসিবাদ ছিলেন না, মাদকেরও নেত্রী ছিলেন। তাই হাসিনার অপরাজনীতিতে ফ্যাসিস্ট আবার যেন এ বাংলাদেশের রাজনীতিতে মানুষের ওপর আঘাত হানতে না পারে।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘এখনো দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে তারা। তাদের টাকার অভাব নেই। লাখ লাখ কোটি টাকা এবং ডলার পাচার করে তারা দেশে-বিদেশে বসে পার্শ্ববর্তী দেশের মদদে বাংলাদেশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কারণ যুবক, তরুণ, ছাত্র- এরা হলো পাহাড়-পর্বত পরিমাণ শক্তি। এরা পাওয়ার হাউজ। এ পাওয়ার হাউজটাকে ধ্বংস করতে পারলে পাশ্ববর্তী দেশ মনে করে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তারা বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চায়।’

তিনি বলেন, আইটি (তথ্য প্রযুক্তি) ও এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট) ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তরুণ প্রজন্মকে স্পেশালভাবে এটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং পাল্টা জবাব দিতে হবে।

এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, ‘আগামীর জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন পরীক্ষা। ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সবাই শান্তিতে ঘরে থাকতে পারবেন, ব্যবসা-বাণিজ্য পরিচালনাসহ স্বাভাবিক জীবন যাপন সম্ভব হবে।’

রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, অ্যাডভোকেট হাফিজুর রহমান, হারুনুর রশিদ, অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, এ বিএম জিলানী প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

বিদেশে বসে তারা বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিতে চায় বললেন এ্যানি

আপডেট সময় ০৯:৪০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫