ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন ১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বললেন রিজভী ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচি’তে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের অংশগ্রহণ ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাদকসহ আটক: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না বললেন তানজিন তিশা সহজ ধাপে অনলাইনে নবম পে স্কেলের বেতন স্কেল নির্ধারণ ও অনুমোদন প্রক্রিয়া নিউ জার্সির ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: নতুন জরিপে রিপাবলিকান টম কিয়ানকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ডেমোক্র্যাট বেনেট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন: আবারও সহ-সভাপতি পদে সেলিম-আলী পরিষদের মহিউদ্দিন দেওয়ানের পক্ষে সহযোগিতার আহ্বান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দীপিকা আর অভিনয় করতে চাইছেন না

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

সন্তান জন্মের পর থেকে আর রূপালি পর্দায় সে ভাবে দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। তার যাবতীয় ছবি মুক্তি পেয়েছে ২০২৪ সালে। গত সেপ্টেম্বরে কন্যা দুয়ার জন্মের পর দীর্ঘ দিন অন্তরালেই ছিলেন তিনি।

তবে ধীরে ধীরে ফিরছেন কাজের দুনিয়ায়, মার্জার সরণীতে দেখা গিয়েছে তাকে। এরই মধ্যে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির দ্বিতীয় পর্বের শুটিং নিয়েও বিস্তর জলঘোলা চলছে। আবার দিনে ৮ ঘণ্টা কাজ করার শর্ত রেখেছেন অভিনেত্রী। তা নিয়েও উত্তাল বলিউড। এ বার শোনা যাচ্ছে আরও একটি ছবি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন দীপিকা।

গত বেশ কয়েক বছর ধরেই অপেক্ষায় ছিল বলিউড, ২০১৫-র হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক হবে। সেখানে মুখ্য চরিত্রাভিনেত্রী অ্যানি হাথওয়ের জায়গায় অভিনয় করার কথা ছিল দীপিকার। মূল ছবির কাহিনি অনুযায়ী চরিত্রটি এক উদ্যোক্তার। যে এক বর্ষীয়ান মানুষকে ‘ইন্টার্ন’ বা শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করে। এই শিক্ষানবিশের চরিত্রে প্রাথমিক ভাবে অভিনয় করার কথা ছিল ঋষি কপূরের। ২০২০ সালে তাঁর মৃত্যুর পর সেই জায়গায় মনোনীত হন অমিতাভ বচ্চন। নানা কারণে এ ছবির কাজ পিছোচ্ছে ক্রমশ।

কিন্তু এ বার নায়িকার চরিত্র থেকেই সরে দাঁড়ালেন দীপিকা। সূত্রের খবর, তিনি শুধুমাত্র প্রযোজক হিসাবেই কাজ করতে চাইছেন এ ছবিতে। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র দাবি করেছে, “এ বার দীপিকা অভিনয় থেকে দূরে থাকতে চাইছেন, যাতে তিনি প্রযোজক হিসাবে আরও সময় দিতে পারেন, সৃজন-পরিকল্পনা করতে পারেন নতুন করে। মুখ্য চরিত্রাভিনেত্রীর খোঁজ চলছে।”

মনে করা হচ্ছে, বলিউডে নিজেকে অন্য ভূমিকায় দেখতে চাইছেন দীপিকা। তার পরিকল্পিত পাঁচটি কাজের প্রথমটিই ‘দ্য ইন্টার্ন’।

সূত্রটি বলেছে, “আগামী বছরে দীপিকা এমন গল্প শোনাতে চাইছেন যা সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে।”

দীপিকাকে অবশ্য শিগগিরই ‘কিং’ ছবিতে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির দ্বিতীয় পর্বের কাজও শুরু হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন

দীপিকা আর অভিনয় করতে চাইছেন না

আপডেট সময় ১১:০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫