ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদকসহ আটক: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না বললেন তানজিন তিশা সহজ ধাপে অনলাইনে নবম পে স্কেলের বেতন স্কেল নির্ধারণ ও অনুমোদন প্রক্রিয়া নিউ জার্সির ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: নতুন জরিপে রিপাবলিকান টম কিয়ানকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ডেমোক্র্যাট বেনেট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন: আবারও সহ-সভাপতি পদে সেলিম-আলী পরিষদের মহিউদ্দিন দেওয়ানের পক্ষে সহযোগিতার আহ্বান লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার খানমরিচ ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য ও পথচলা নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানি ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন ও ১৫ দিনের আল্টিমেটাম ১০ কোটি টাকার সেতুর ফুটপাত স্ল্যাবে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মাদকসহ আটক: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও শহরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যসহ মো. আনোয়ার হোসেন খোকন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের ২৪ টিউবওয়েল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন খোকন পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার রামেরডাঙ্গা এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছিল। এ সময় আনোয়ার হোসেন খোকনকে সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

​অভিযান শেষে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের আদালতে হাজির করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে অপরাধ আমলে নিয়ে তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।​আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন খোকনকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকসহ আটক: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

মাদকসহ আটক: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০২:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬