ময়মনসিংহ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোণায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: ত্রিশালে মতবিনিময় সভা কালাডাঙ্গা বটগাছ একটি প্রাচীন ও ঐতিহাসিক বটগাছ শেরপুরে সাংবাদিককে সাংবাদিককে, শেকলে বেঁধে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি: নালিতাবাড়ীতে চারজনের ১৪ বছর করে কারাদণ্ড ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পূর্বধলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহী এডিবি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কোনো দল চায় আর না চায়, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবেই বললেন গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো দল চায় বা না চায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন ‘পিআর’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দেশের জনগণও এই পদ্ধতি গ্রহণ করবে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টায় নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চাচ্ছে না। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সবদলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন-জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত

কোনো দল চায় আর না চায়, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবেই বললেন গোলাম পরওয়ার

আপডেট সময় ০২:৪৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫