ময়মনসিংহ , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে ‘চলো অভ্যাস বদলাই’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি, শেখ হাসিনার ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা পাকা সেতুর অভাবে ৫০ হাজার মানুষের ভরসা নড়বড়ে কাঠের সাঁকো ভারী বৃষ্টিতে ছেপটখালীর একমাত্র সড়ক বিধ্বস্ত: যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ অতিবৃষ্টিতে পূর্বধলায় জনজীবন স্থবির, চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা কালীগঞ্জে মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড আওয়ামী লীগ আমলে এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী বিপাকে জানিয়েছে গভর্নর সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে বলেছেন রিজভী দেশের বাজারে ফের বড় ধাক্কা: এক লাফে অনেকটা বাড়ল স্বর্ণের দাম বিচার প্রক্রিয়া শুরু: হাছান-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কঙ্গনা রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি ছবি বক্স অফিসে সফল না হলেও তার অভিনয় দক্ষতা নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেননি। ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েড্‌স মনু’র মতো ছবির জন্য বার বার প্রশংসিত হয়েছেন তিনি।

কঙ্গনা রানাউত আগেই জানিয়েছিলেন, রাজনীতিতে মন টিকছে না। রাজনীতিতে এত কাজ করতে হয় তা তার ধারণাই ছিল না। তবে কি এবার রাজনীতি ছেড়ে ফের অভিনয়ে ফিরছেন মান্ডির সাংসদ?

এবার নাকি নিজেরই বেশ কয়েকটি ছবির সিক্যুয়াল নিয়ে অভিনয়ে ফিরতে চলেছেন তিনি।

জানা গেছে, চলতি বছরের নভেম্বরেই ‘কুইন ২’ ছবির শুটিং শুরু করতে চলেছেন কঙ্গনা। ছবির চিত্রনাট্যও তৈরি হয়ে গেছে। লন্ডনে চলছে ছবির রেকির কাজ। আগের ছবিটির মতোই ভারত ও লন্ডনে ছবির শুটিং হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘তনু ওয়েড্‌স মনু’ ছবির তৃতীয় অংশের জন্যও প্রস্তুতি নিচ্ছেন কঙ্গনা। ২০২৬ সালে এই ছবির শুটিং শুরু হবে। ‘কুইন ২’-এর শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ এল রাই-এর এই ছবির কাজ শুরু করবেন কঙ্গনা। অভিনেত্রীর বিপরীতে এবারও দেখা যাবে আর মাধবনকে। তবে এখনো এই প্রসঙ্গে ছবির নির্মাতা বা কঙ্গনা, কেউই মুখ খোলেননি।

এর আগে ২০২৪ সালে বিজেপির হয়ে ভোটে লড়ে সাংসদ নির্বাচিত হন কঙ্গনা। বছর ঘুরতেই রাজনীতি নিয়ে তৈরি হওয়া আক্ষেপ এক এক করে ভাগ করে নিয়েছিলেন কঙ্গনা। নালা পরিষ্কার করা ও রাস্তা পরিষ্কার করার মতো সমস্যা নিয়ে তার দ্বারস্থ হচ্ছেন সাধারণ মানুষ, যা মোটেই পছন্দ হয়নি কঙ্গনার।

রাজনীতি করে রোজগারের পরিমাণ নিয়েও সন্তুষ্ট নন তিনি। অভিনেত্রী ভেবেছিলেন, বেশ হালকা চালেই রাজনীতি সংক্রান্ত নানা কাজ করতে পারবেন। খুব বেশি মাথা ঘামানোর বা পরিশ্রমের প্রয়োজন হবে না। কিন্তু ক্রমশ বুঝেছেন, তার ধারণা ভুল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে ‘চলো অভ্যাস বদলাই’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কঙ্গনা রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন

আপডেট সময় ১১:১৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫