ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি, শেখ হাসিনার ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা পাকা সেতুর অভাবে ৫০ হাজার মানুষের ভরসা নড়বড়ে কাঠের সাঁকো ভারী বৃষ্টিতে ছেপটখালীর একমাত্র সড়ক বিধ্বস্ত: যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ অতিবৃষ্টিতে পূর্বধলায় জনজীবন স্থবির, চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা কালীগঞ্জে মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড আওয়ামী লীগ আমলে এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী বিপাকে জানিয়েছে গভর্নর সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে বলেছেন রিজভী দেশের বাজারে ফের বড় ধাক্কা: এক লাফে অনেকটা বাড়ল স্বর্ণের দাম বিচার প্রক্রিয়া শুরু: হাছান-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ গোপন আস্তানায় অভিযান: বারিধারা ডিওএইচএস থেকে যেভাবে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী দীপু মনি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারী বৃষ্টিতে ছেপটখালীর একমাত্র সড়ক বিধ্বস্ত: যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছেপটখালী এলাকায় টানা ভারী বর্ষণে একমাত্র চলাচলের সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে গেছে। এতে করে জেলা ও উপজেলা সদরের সঙ্গে ওই এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় হাজার হাজার বাসিন্দা।

​স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সড়কটি ধসে যাওয়ায় ছেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শুধু তা-ই নয়, এলাকাটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ হওয়ায় কোনো জরুরি প্রয়োজনে বাসিন্দাদের জন্য পার্শ্ববর্তী ঘুনিঝাড় আশ্রয়কেন্দ্রে পৌঁছানোও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়া দৈনিক প্রয়োজনীয় কাজ ও রোগীদের হাসপাতালে নেওয়ার পথ অবরুদ্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

​ক্ষুব্ধ এলাকাবাসী জানান, ভেঙে যাওয়া অংশ দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বর্তমান বর্ষা মৌসুমে বিকল্প কোনো পথ না থাকায় দিন দিন এই দুর্ভোগ আরও প্রকট হচ্ছে।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব ও এলাকাটির নিরাপদ যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারে উখিয়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। অতি দ্রুত জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামতের জোরালো দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি, শেখ হাসিনার ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা

ভারী বৃষ্টিতে ছেপটখালীর একমাত্র সড়ক বিধ্বস্ত: যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ

আপডেট সময় ১২:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬