ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছুরিকাঘাতে যুবক খুন চট্টগ্রামে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীতে সন্ত্রাসীর ছুরিকাঘাতে পিন্টু (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পিন্টুকে ছুরিকাঘাত করেন স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ছুরিকাঘাতে একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল থেকে জানতে পারি, ওই ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

ছুরিকাঘাতে যুবক খুন চট্টগ্রামে

আপডেট সময় ১২:২২:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫