ময়মনসিংহ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত শিক্ষামন্ত্রীর ঝটিকা অভিযান: না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার ঘোষণা জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে জানিয়েছেন ডা. জাহেদ আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত ​বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের প্রতি আহ্বান প্রশাসনহীন নালিতাবাড়ী: থেমে ছে উন্নয়ন : বেড়েছে ভোগান্তি ” ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও সতর্কতা পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

২৪৮ সাংবাদিক নিহত গাজায় ইসরায়েলি হামলায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ইসরায়েলের ড্রোন হামলায় গাজা সিটিতে একজন ফিলিস্তিনি ক্যামেরাম্যান নিহত হয়েছেন। এর ফলে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা বেড়ে ২৪৮ জনে দাঁড়িয়েছে। রোববার (৩১ আগস্ট) এই ঘটনায় ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর নতুন করে হামলার অভিযোগ উঠেছে।

গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস নিহত ক্যামেরাম্যানের নাম রাসমি জিহাদ সালেম বলে নিশ্চিত করেছে। তিনি মানারা মিডিয়া কোম্পানির হয়ে কাজ করতেন। আল-জালাআ স্কোয়ারের কাছে আবু আল-আমিন সড়কে চালানো ড্রোন হামলায় তার মৃত্যু হয়। মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনেছে। সংস্থাটি এই হত্যাকাণ্ডকে সংবাদপত্রের বিরুদ্ধে ‘পদ্ধতিগত অভিযান’ বলে আখ্যা দিয়েছে।

মিডিয়া অফিস আরও অভিযোগ করেছে যে, ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সও গাজায় চলমান ‘গণহত্যায়’ অংশীদার। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাংবাদিক হত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এছাড়া, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে জবাবদিহির মুখোমুখি করার ওপরও জোর দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে

২৪৮ সাংবাদিক নিহত গাজায় ইসরায়েলি হামলায়

আপডেট সময় ১০:২৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫