ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন ​এক ডজন সচিব ১ দিনে সরানো হলো , নতুন পদায়নে তোড়জোড় অফিসে সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে , দেরি হলেই শাস্তি দুইদিন আগে হাতকড়া পরে মায়ের জানাজায়, সেই দুই ভাই হারালেন বাবাকেও কক্সবাজারে সারজিস আলম বললেন দায়িত্ব পেয়েই , ‘আসছি আপনার খোঁজে’ বিএনপি নেতার গাড়ি প্রবেশে অসুবিধা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ কিশোরগঞ্জে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি বান্দরবানে, নিহত ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মুক্তিযোদ্ধাকে জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়:কাদের সিদ্দিকী

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই। আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধু ও বাংলাদেশ চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান, অসুবিধা নাই। আর যদি বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ এটা বিশ্বাস করে রাজনীতি করেন, আমরা সঙ্গে আছি।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাকে গালি দিলে বঙ্গবন্ধুকে যেমন গালি দেওয়া হয়,  তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমানকে নিয়ে হাজার কথা বলতে পারে আওয়ামী লীগ। কিন্তু মুক্তিযোদ্ধা সম্পর্কে, তার সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো রকম সন্দেহ নাই। জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা। আমি যদি ওই কালুরঘাট বেতারে বক্তৃতা করতাম তাও আমি জিয়াউর রহমানের সমান হতাম না।

তিনি আরও বলেন, যুদ্ধের সময় মানুষ মিলিটারিদের খুঁজছিল। মিলিটারিদের কথা শুনতে চেয়েছিল। আমাদের নেতা তো অনেকেই বক্তৃতা করছে, তাদেরটা ধরতে পারে নাই। মিলিটারিদের বক্তব্য মানুষের উৎসাহ জাগছে ও বুকে সাহস জাগছে। সেই জন্যই সে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।

কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ আব্দুস সবুর খানের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহমান,টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীর প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী

মুক্তিযোদ্ধাকে জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়:কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫