ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভয়াবহ হামলায় সেনাসদস্যসহ নিহত ৫৫ নাইজেরিয়ায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশের একটি গ্রামে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ক্যামেরুন সীমান্তের কাছে দারুল জামা গ্রামে এ হামলা হয়। খবর আল জাজিরার।

গ্রামবাসীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে আসা বোকো হারামের সদস্যরা নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম এএফপিকে বলেন, হামলায় ছয় সেনাসদস্যসহ ৫৫ জন নিহত হয়েছেন।

এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার সেনাবাহিনী বোরনো রাজ্যে বোকো হারাম ও তাদের সহযোগী আইএসআইএল (আইএসআইএস)-এর শাখা আইএসডব্লিউএপি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানায়, এই অঞ্চলের নিয়ন্ত্রণ বোকো হারামের কমান্ডার আলি এনগুল্ডের হাতে রয়েছে বলে ধারণা করা হয়, এবং তিনিই এই হামলার নেতৃত্ব দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

ভয়াবহ হামলায় সেনাসদস্যসহ নিহত ৫৫ নাইজেরিয়ায়

আপডেট সময় ০৯:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫