ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুশীলা কার্কি শপথ নিলেন , নেপালে নতুন ইতিহাস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এর মধ্য দিয়ে ইতিহাস গড়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ৭৩ বছর বয়সী সুশীলা।

স্থানীয় সময় শুক্রবার রাতে তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। প্রেসিডেন্টের দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, জেন-জি প্রজন্মের বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে- কার্কির সুপারিশে তিনি ইতোমধ্যে সংসদ ভেঙে দিয়েছেন এবং আগামী বছরের ৫ মার্চ নতুন নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে।

এদিকে, কার্কি তার কর্মজীবনের বেশিরভাগ সময় সেই প্রতিষ্ঠানেই কাটিয়েছেন যার বিরুদ্ধে প্রতিবাদ করছে দেশটির তরুণ প্রজন্ম। তবুও একজন নির্ভীক ও সৎ আইনবিদ হিসেবে তার খ্যাতি তিন কোটি জনসংখ্যার দেশটির অনেক তরুণের কাছে আবেদন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেন-জিরা। এরমধ্যে ৮ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে বেশ কয়েকজন নিহত হন। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরদিন ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিসহ বেশ কয়েকজন মন্ত্রী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

সুশীলা কার্কি শপথ নিলেন , নেপালে নতুন ইতিহাস

আপডেট সময় ১০:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫