ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ ভূরুঙ্গামারীতে অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু নেত্রকোণায় কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দায়িত্ব পেয়েই ১৫ দিনের আলটিমেটাম দিলেন ভিপি হল ম্যানেজারকে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যাফেটেরিয়ায় খাবারের নিম্নমান, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মচারীদের অনিয়ম নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ আবারও আলোচনায় এসেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে নবনির্বাচিত হল সংসদের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) আজিজুল হক সরাসরি ক্যাফেটেরিয়া ম্যানেজারকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে খাবারের মান ও পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে, নতুবা ম্যানেজারকে দায়িত্ব ছাড়তে মানসিক প্রস্তুতি নিতে হবে।

গত রোববার (১৪ সেপ্টেম্বর) সূর্যসেন হলের ক্যাফেটেরিয়া পরিদর্শনে গিয়ে ভিপি আজিজুল হক একাধিক অসংগতি লক্ষ্য করেন। তার অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থীদের নষ্ট আলু পরিবেশন করা হচ্ছে, ডালের হাঁড়িতে ডালের অস্তিত্ব নেই বললেই চলে, রান্নাঘরে সিগারেটের ফিল্টার ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং কয়েকজন কর্মচারী হাফপ্যান্ট পরে রান্নার কাজে নিয়োজিত ছিলেন। এছাড়া খাবার পরিবেশনের সময় কারও মাথায় স্বাস্থ্যবিধি মেনে ক্যাপ ছিল না। এসব দেখে তিনি ম্যানেজার মোহাম্মদ নোমানকে প্রশ্ন করেন, “৪২ বছর ধরে ক্যাফেটেরিয়া চালাচ্ছেন, অথচ শিক্ষার্থীরা ন্যূনতম উন্নয়নও দেখেনি। তাহলে আপনাদের রাখা হবে কেন?”

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিদ্দিক ফারুক ফেসবুকে লিখেছেন, এ ধরনের ‘মব-স্টাইল’ রাজনীতি টেকসই সমাধান নয়, বরং একসময় তা উল্টো বুমেরাং হতে পারে। তবে তিনি স্বীকার করেছেন, রান্নাঘরে হাফপ্যান্ট নিষিদ্ধ করার বিষয়টি যৌক্তিক। অন্যদিকে শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপগুলোতে অনেকে লিখেছেন, রান্নাঘরের অতিরিক্ত ঘামের কারণে খাবার দূষিত হওয়ার ঝুঁকি থাকে, তাই পোশাক নিয়ে নিয়ম-কানুন থাকা জরুরি। তবে ‘জবিয়ানস’ নামের একটি ফেসবুক পেজ পোস্ট দিয়ে দাবি করেছে, হাফপ্যান্ট নিষিদ্ধের বিষয়টি রাজনৈতিক প্রভাবে করা হচ্ছে, যা ফ্যাসিবাদী প্রবণতার পরিচায়ক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ

দায়িত্ব পেয়েই ১৫ দিনের আলটিমেটাম দিলেন ভিপি হল ম্যানেজারকে

আপডেট সময় ০১:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫