ময়মনসিংহ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ চট্টগ্রামে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আরাফাত (২৫) নামের এক বাসচালকের মৃত্যু হয়েছে। এতে অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন পটিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ ওমর ফারুক।

পুলিশ জানায়, পটিয়ার মনসা-বাদামতল এলাকায় ঈগল সার্ভিস বাসের সঙ্গে সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত অবস্থায় মোহাম্মদ আরাফাতকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বাস মিলে ৬০ জনের মতো যাত্রী ছিলেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১৪ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৯ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ চট্টগ্রামে

আপডেট সময় ১১:০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫