ময়মনসিংহ , রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের অগ্রিম টিকিট মিলছে আজ ময়মনসিংহে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের মোবাইল গেজেট এক্সেসরিজ শুভ উদ্বোধন। অবৈধ পাম্পে তেল বিক্রির অভিযোগ, ৯০ হাজার টাকা জরিমানা পাবনায় তারেক রহমান আজ জাতির নেতা বলেছেন তথ্যমন্ত্রী লেবাননের মিসাইল হামলা ইসরায়েলের নৌঘাঁটিতে ইরান ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইসরায়েলে প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত: প্রণয় কুমার ভার্মা আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই বলেছেন মৎস্য প্রতিমন্ত্রী নরসিংদীর ওই কিশোরীকে হত্যা করে সৎপিতা , নূরা নয় গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে অটোরিকশা’র ধাক্কায় স্কুলছাত্র নিহত

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিক নালিতাবাড়ী উপজেলার উত্তর গড়কান্দা গোনাপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে। সে স্থানীয় বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে টিফিনের সময় আতিক নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে টিফিনের খাবার ক্রয় করতে আসে। এ সময় আট আসনের একটি অটোরিকশা হঠাৎ তার ওপর উঠে গেলে গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় সেখান থেকে ঢাকায় নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লাইসেন্স বিহীন অপ্রশিক্ষণ চালকের দ্বারা এই রকম দূর ঘটনা হরহামেশাই ঘটছে। এলাকা বাসী কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের অগ্রিম টিকিট মিলছে আজ

নালিতাবাড়ীতে অটোরিকশা’র ধাক্কায় স্কুলছাত্র নিহত

আপডেট সময় ০২:২৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫