ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান, টাকাসহ আটক এনজিও সদস্য

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

বেনাপোল কাস্টম হাউজের ঘুষের টাকাসহ হাসিবুর রহমান নামে এক এনজিও সদস্যকে আটক করেছে দুদক। গতকাল সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। তবে টাকার সঙ্গে কাস্টমস সুপারিনডেন্ট শামীমা আক্তারের সংশ্লিষ্টতা পেলেও তাকে আটক না করার অভিযোগ উঠেছে। আটক এনজিও সদস্য হাসিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর জেলা দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘কাস্টমস কর্মকর্তা এনজিও সদস্য হাসিবুর রহমানের মাধ্যমে মোটা অংকের টাকা লেনদেন করছেন। এ সংবাদের ভিত্তিতে কাস্টমসের সামনের দিকে টাকাসহ হাসিবুরকে আটক করা হয়। তিনি স্বীকার করেন- এই টাকাটা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর গ্রুপের সুপারিনটেন্ড শামীমা আক্তারের। এ তথ্যের ভিত্তিতে আমরা কাস্টমস হাউজে প্রবেশ করে সেখানে জিজ্ঞাসাবাদ করি।শামীমা দুদককে জানান, হাসিবকে টাকার কথা বলেছিলাম।’

তিনি আরো বলেন, ‘হাসিবুরের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। তদন্তে জানা যাবে- কাস্টমসের কোনো কর্মকর্তা এর সঙ্গে জড়িত আছেন কিনা?’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান, টাকাসহ আটক এনজিও সদস্য

আপডেট সময় ১০:৫৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫