ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ ভাই-বোনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ অদ্রিবা (৮) ও তুর্য (৪) নামে দুই ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত  0১ অক্টোবর রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ণ রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার ভাড়া বাসায় গ্যাস লিকেজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দু’শিশুসহ তাদের মা-বাবাসহ দগ্ধ হয়ে ৪জন আহত হয়।

নিহত দুই  শিশুর পিতা কুমোদ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, রান্না ঘরের লাইনের গ্যাসের চুলার সুইজ খোলা থাকায় গ্যাস লিকেজে পুরো ঘরে গ্যাস জমে থাকে। এ সময় ওই বাসার একটি কক্ষের মেঝেতে পূজা করার জন্য প্রদীপ জ্বালাতে গেলে গ্যাসে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই বাসার একটি দেওয়ালের অংশ ও জানালার থাইগ্লাসগুলো চুর্ণবিচুর্ণ হয়ে উড়ে যায়। এ সময় কুমুদ নাথ (৪৪), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), তাদের শিশু কন্যা অদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩) দগ্ধ হয়। তাদেরকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ও ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী ফৌজুল আজিম জানান, গ্যাস লিকেজে দগ্ধ দুই শিশুর মৃত্যুর বিষয়ে পরিবারের লোকজন জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় ১১:০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫