ময়মনসিংহ , সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ‘একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়:তারেক রহমান প্রায় সাড়ে ৬ লাখ ভোটার দেশে পোস্টাল ব্যালটে ভোট দেবেন জামায়াত আমির শফিকুর রহমান হেলিকপ্টারে মহেশখালী পৌঁছেছেন যার খুশি হ্যাঁ ভোট দেবে, যার খুশি না ভোট দেবে বলেছেন মির্জা আব্বাস আখতার হোসেনের গাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা নারীদের ওপর আক্রমণ করলে তারেক রহমান খুলনার জনসভা মঞ্চে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি: জেলায় জেলায় ব্যালট পেপার যাচ্ছে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি টাকার টেন্ডারে অনিয়ম-দুর্নীতির অভিযোগ! ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলেছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁপাইনবাবগঞ্জে ‘অসামাজিক কাজের’ অভিযোগে নারীর গলায় জুতার মালা, কাটা হলো চুল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘অসামাজিক কাজের’ অভিযোগে এক নারীর গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে স্থানীয় জনতা। পরে তার মাথার চুলও কেটে দেওয়া হয়। ভাঙচুর ও আগুন দেওয়া হয় ওই নারীর ঘরে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ বলছে, এই ঘটনায় মামলা হয়েছে; তদন্ত চলছে।

গত শনিবার (১১ অক্টোবর) রাতে রহনপুর পৌর এলাকার হুজরাপুর গ্রামে এই ঘটনা ঘটে। তবে রোববার রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

স্থানীয়দের অভিযোগ, হুজরাপুর এলাকার বাসিন্দা এক নারী দীর্ঘদিন ধরে তার বাড়িতে দেহব্যবসা ও মাদক কারবারের মতো অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এই বিষয়ে স্থানীয় লোকজন তাকে একাধিকবার সতর্কও করেছিলেন। কিন্তু বারবার সতর্ক করার পরেও ওই নারীর বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলতে থাকায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর কতিপয় স্থানীয় ব্যক্তি জোটবদ্ধ হয়ে গভীর রাতে ওই বাড়িতে হামলা চালান। হামলায় বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায়

চাঁপাইনবাবগঞ্জে ‘অসামাজিক কাজের’ অভিযোগে নারীর গলায় জুতার মালা, কাটা হলো চুল

আপডেট সময় ১২:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫