ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে মানুষ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বিএনপির এমপি কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের ২৫শে মার্চ মার্কিন কূটনীতিকদের নির্দেশ সৌদি আরব ছাড়তে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি ভাড়া বাড়ি থেকে দুই বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মানসিক চাপ থেকে তাদের মধ্যে ঝগড়ার জের ধরে এই ঘটনা ঘটতে পারে 

জুহাইলি নামে একজন স্থানীয় নাগরিকের ভাষ্যমতে, তিনি বাড়িতে প্রবেশ করে দেখেন, রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেঝেতে একজনকে রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছে। 
 
অন্যজন সম্ভবত ঘরের ভেতরে ফাঁস দিয়েছেন, তবে তখন ঘরের দরজা বন্ধ ছিল। পরে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।
 জুহাইলি জানান, মৃত দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন এবং কাছেই একটি নির্মাণ সাইটে কাজ করতেন। প্রতিবেশীর সঙ্গে তাদের খুব একটা ঘনিষ্ঠতা না থাকলেও দেখা হলে তারা নিয়মিত শুভেচ্ছা জানাতেন।
 
নিহত দুইজনের মধ্যে ছোট জন একজন ইন্দোনেশিয়ান নারীকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি শিশুও ছিল। তবে প্রায় দুই সপ্তাহ আগে তার স্ত্রী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
 জুহাইলি দাবি করেন, এর আগেও প্রতিবেশী হিসেবে তারা ছোট জন ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুনেছিলেন। প্রায়ই শোনা যেত যে তার স্ত্রী তাকে কাজ করা নিয়ে বকাঝকা করছেন। জুহাইলি মনে করেন, সম্ভবত সেই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
 রাত আনুমানিক ১০.৪৫ মিনিটে ফরেনসিক দল ও পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ঘটনার কারণ এবং প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫