ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নির্বাচনে সভাপতি আব্দুস ছোবান, সম্পাদক শামীম নির্বাচিত খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আর্জেন্টনার বড় ধাক্কা: বিশ্বকাপজয়ী তারকার ছিটকে যাওয়ায় বিপাকে স্কালোনি! লম্বা ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৪ দিনের সুযোগ! রোববার মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, এরপরই চীন প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বললেন রিজভী ​২৩ জুনকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে তৈরি মাদারবোর্ড যাচ্ছে আমেরিকায়, গর্বিত তথ্যপ্রযুক্তি মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় মদ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে বললেন শিক্ষা সচিব

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল কার্যকর হবে, এবং তখন শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের অন্যান্য বিষয়গুলোও সুরাহা হয়ে যাবে জানিয়েছেন, শিক্ষা সচিব রেহানা পারভীন। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। এই প্রসঙ্গে শিক্ষা সচিব বলেন, ‘শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি।’

শিক্ষা সচিব আরও জানান, অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকা সত্ত্বেও তারা ‘রাতদিন কাজ করে যাচ্ছেন’ এবং ‘যতটা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ তিনি আন্দোলনরত শিক্ষকদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে।’ তিনি শিক্ষকদের বাড়ি ভাড়া ‘লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে উত্তোরণকে’ একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন।

রেহানা পারভীন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে।’ তিনি এই প্রচেষ্টায় সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘আমরা দাবি করছি আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নির্বাচনে সভাপতি আব্দুস ছোবান, সম্পাদক শামীম নির্বাচিত

কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে বললেন শিক্ষা সচিব

আপডেট সময় ০২:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫