ময়মনসিংহ , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। চেরনিহিভ প্রদেশে বিদ্যুৎ সরবরাহকারী চেরোনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে সেখানকার কোম্পানি চেরনিহিভোব্লেনেরর্গো।

এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ‘হামলার জেরে কেন্দ্রটি বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।’ তবে বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। চেরোনোবিল বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইউক্রেনীয় শহর স্লাভুতিচের মেয়র ইউরি ফোমিচেভ এক্স-এ পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, সোমবার রুশ বাহিনীর হামলার পর থেকে তার শহরে বিদ্যুৎ নেই।

রাশিয়ার হামলার কারণে নিজেদের গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাস তুলতে পারছে না ইউক্রেন। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার এক বার্তায় বলেছেন, আসন্ন শীতে জনদুর্ভোগ লাঘব করতে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আজারবাইজান থেকে ২০০ কোটি ডলারের তরল গ্যাস আমদানি করছে ইউক্রেন। তবে সোমবারের হামলার ব্যাপারে প্রতিক্রিয়া ও বিস্তারিত জানতে রয়টার্স রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে চাননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে

ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায়

আপডেট সময় ০৯:৩৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫