ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত জামালপুরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাইবান্ধা জামায়াতের কার্যালয় ভাঙচুরের ঘটনায় ১১ বছর পর মামলা, সাংবাদিক গ্রেপ্তার

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতের দলীয় কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শাহ আলম সরকার দৈনিক ভোরের কাগজের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানিয়েছেন, এর আগে ২০১৪ সালে জামায়াতে ইসলামীর একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ এপ্রিল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়। শাহ আলম সরকার ওই মামলার এজাহারভুক্ত আসামি।

ওসি বুলবুল ইসলাম বলেন, সন্দেহ করা হচ্ছে তিনি সাংবাদিকতার আড়ালে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন তথ্য সরবরাহ করছেন। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক

গাইবান্ধা জামায়াতের কার্যালয় ভাঙচুরের ঘটনায় ১১ বছর পর মামলা, সাংবাদিক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫