ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্রাম্প কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ঘিরে কানাডার একটি ‘বিতর্কিত’ বিজ্ঞাপন প্রচারের জেরে এই পদক্ষেপ নেন তিনি।

গত শনিবার (২৫ অক্টোবর) রাতে নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প বলেন, ‘রোনাল্ড রিগ্যানের শুল্ক সংক্রান্ত বক্তৃতাকে বিকৃত করে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। ওই বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, অথচ অনুমতিও নেয়নি।’

তিনি আরও লেখেন, ‘রিগ্যান সব সময় আমেরিকার নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে শুল্কের পক্ষে ছিলেন। কিন্তু কানাডা ইচ্ছাকৃতভাবে বিষয়টি বিকৃত করেছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা সম্প্রচারিত হয়েছে। এ কারণেই কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনাও বাতিল করেছিলেন। সে সময় ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, ‘কানাডা এমন একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে রিগ্যানকে শুল্কবিরোধী হিসেবে দেখানো হয়েছে। এটি মিথ্যা ও অসম্মানজনক। কানাডার জঘন্য আচরণের কারণে তাদের সঙ্গে সব বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো’

প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত ইউএসএমসিএ চুক্তির বাইরে কানাডীয় পণ্যের ওপর খাতভিত্তিক শুল্কও আরোপ করা হয়েছে—যার মধ্যে ধাতুতে ৫০ শতাংশ এবং অটোমোবাইলে রয়েছে ২৫ শতাংশ শুল্ক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

ট্রাম্প কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালেন

আপডেট সময় ০৯:৪৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫