ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা পদযাত্রা শাহবাগে পুলিশের বাধার মুখে

নিশ্চিত কর্মসংস্থানসহ পাঁচ দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পদযাত্রা শাহবাগ থানার সামনে আটকে দিয়েছে পুলিশ।

আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সংগঠনটির আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে প্রায় ৩৫ থেকে ৪০ জন প্রতিবন্ধী এই পদযাত্রা শুরু করেন। পরে সেটি শাহবাগ থানার সামনে পৌঁছালে সড়কে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। এসময় আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে ব্যারিকেড সরাতে ধাক্কাধাক্কি করতে দেখা গেছে।

আন্দোলনকারীরা জানান, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের বিষয়টি বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়ে আসছে, তাই দাবি মেনে নিতে তারা স্লোগান দেন।

আন্দোলনকারীরা বলেন, প্রধান উপদেষ্টা যেন নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধিতার ধরন অনুসারে বেকার প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশ দেন। তারা হুঁশিয়ারি দেন যে, অবিলম্বে দাবি পূরণে সরকার কার্যকর উদ্যোগ না নিলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন এবং এখন যদি ব্যারিকেড সরানো না হয় তবে এর সামনেই নিজেদের সার্টিফিকেট পুড়িয়ে তারা প্রতিবাদ জানাবেন।পরিষদের সদস্য সচিব আলিফ হোসেন ও যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন পিয়াস তাদের পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

তাদের দাবিগুলো হচ্ছে:
১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।
২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে।
৩. জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নে স্বাধীনতা দিতে হবে।
৪. সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইল ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৫. প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা (সাধারণ প্রার্থীদের জন্য ৩৫ হলে তাদের জন্য ৩৭ বছর নির্ধারণ)।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা পদযাত্রা শাহবাগে পুলিশের বাধার মুখে

আপডেট সময় ০২:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫