ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাবাকে হত্যার পর মরদেহের পাশে ছেলে সিগারেট ধরায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। হত্যাকাণ্ডের পর বাবার মরদেহের পাশে বসে ছিলেন ঘাতক ছেলে। পরে পুলিশ তাকে আটক করেছে।

গত রোববার (৯ নভেম্বর) রাতের দিকে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। সোমবার (১০ নভেম্বর) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েক দিন আগে তিনি পরিবারসহ মাদারীপুরের শিবচরে একটি ভাড়া বাসায় উঠেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকেই মতি মিয়া ও তার ছেলে ফারুক মিয়ার (২৭) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল। রাত আনুমানিক ১টার দিকে ঘুমন্ত অবস্থায় পরিকল্পিতভাবে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়। হত্যা করে বাবার মরদেহের পাশে বসেই সিগারেট ধরায় ঘাতক ছেলে। পরে শিবচর থানায় খবর দেয় স্থানীয়রা। সোমবার ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

বাবাকে হত্যার পর মরদেহের পাশে ছেলে সিগারেট ধরায়

আপডেট সময় ০২:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫