ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ এইচএসসি–আলিম

২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় একযোগে দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করে। যেসব নম্বর থেকে আবেদন করা হয়েছিল, সেই নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিটি আবেদন অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। তিনি বলেন, ‘পুনঃনিরীক্ষণের প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবে; পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসও যাবে।’

বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার খাতা পুনঃনিরীক্ষণে জমা পড়েছে রেকর্ডসংখ্যক আবেদন। দেশের ১১ বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে আবেদন এসেছে সর্বাধিক। ১৬ অক্টোবর মূল ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতিটি বিষয়ের জন্য ফি ছিল ১৫০ টাকা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ এইচএসসি–আলিম

আপডেট সময় ১০:২৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫