ময়মনসিংহ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দাঁড়িয়ে থাকা বাসে আগুন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ইসদাইর এলাকায় সোমবার (১৭ নভেম্বর) ভোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের রাসেল গার্মেন্টসের শ্রমিকদের জন্য ব্যবহৃত দৈনিক (ঢাকা মেট্রো-জ ১১-২৬৬৩) বাসটি রোববার রাতেই আয়কর অফিসের সামনে পার্ক করা হয়। চালক নাসির ও তার সহযোগী নয়ন বাসে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে বাসের স্টিয়ারিং সিটে আগুন জ্বলে ওঠে, যা দেখে দু’জনই চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন দ্রুত এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ফতুল্লা মডেল থানার তিনটি টিম ঘটনাস্থলে আসে।

চালক নাসির জানিয়েছেন, ঘুমানোর সময় তারা আগুন লাগানোর মুহূর্ত দেখতে পাননি। আগুনে বাসের সামনের অংশ ও স্টিয়ারিং সিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, চালক ও হেলপার সতর্ক থাকার কারণে বাসের বড় ধরনের ক্ষতি হয়নি। তবে আগুন লাগানোর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

দাঁড়িয়ে থাকা বাসে আগুন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে

আপডেট সময় ১২:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫