ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সার না পেয়ে হট্টগোল, বিক্ষুব্ধ কৃষক দাঁত ভেঙে দিলেন কৃষি কর্মকর্তার

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার নিয়ে হট্টগোলের ঘটনায় কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে ক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। এতে তার একটি দাঁত ভেঙে গেছে বলেও জানা গেছে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

কৃষকদের অভিযোগ, রবি মৌসুমে আলু, গম, ভুট্টা ও সরিষার চাষে ব্যস্ত থাকলেও ডিলারদের কাছে পর্যাপ্ত সার মিলছে না। সার বিতরণের সময় কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি থেকে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় অন্য পাঁচ কৃষক তিনটি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে চলে যেতে দেখেন উপস্থিত কৃষকরা, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান, আহত কর্মকর্তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং দাঁত ভেঙে গেছে। তার চিকিৎসা শেষে ভিকটিমের বক্তব্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈল থানার ওসি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

সার না পেয়ে হট্টগোল, বিক্ষুব্ধ কৃষক দাঁত ভেঙে দিলেন কৃষি কর্মকর্তার

আপডেট সময় ১০:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫