ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা ঘন কুয়াশা ও তাপমাত্রা নিয়ে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সারা দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। 

গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা ঘন কুয়াশা ও তাপমাত্রা নিয়ে

আপডেট সময় ০৯:২৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫