ময়মনসিংহ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় মাদকের ছোবলে নষ্ট হচ্ছে পুরো সমাজ আওয়ামী লীগের রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি-৩২ বললেন সালাউদ্দিন আম্মার ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈতৃক বন্ধকি জমি ফিরে পেল পরিবার বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ১৩ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ নেত্রকোণায় পাচারকালে সরকারি চাল জব্দ,আটক ২ পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার,৩ খালিয়াজুরীতে বরফভর্তি বোতলের আঘাতে অচেতন স্কুলছাত্র: শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহে মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা চাটমোহরে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চালু হচ্ছে ই-টিকিটিং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর ও শহরতলির গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল ও আধুনিক করতে কাউন্টারভিত্তিক এবং ই-টিকিটিং পদ্ধতিতে বাস পরিচালনার উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সব বাস নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা করবে। সব যাত্রীকে মোবাইল অ্যাপ বা ডিভাইসের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করে বাসে উঠতে হবে। এই পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান। এ ছাড়াও বক্তব্য দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম, আরবান মুভ টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আবদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পরিবহন মালিক সমিতির নেতা, আরবান মুভ টেক লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় মাদকের ছোবলে নষ্ট হচ্ছে পুরো সমাজ

চালু হচ্ছে ই-টিকিটিং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে

আপডেট সময় ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬