ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লাঠি মিছিল হান্নান মাসউদের , বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লাঠি মিছিল, গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ওছখালী শহরে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে একটি লাঠি মিছিল বের করা হয়। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও একই আসনের প্রার্থী মাহবুবুর রহমান শামীমের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক এক চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে বিএনপির প্রার্থী তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ‘নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, প্রার্থীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও কার্যালয় ভাঙচুরের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এর আগে শুক্রবার দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে আবদুল হান্নান মাসউদের সমর্থক ও মাহবুবুর রহমান শামীমের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে সংঘাতটি উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

লাঠি মিছিল হান্নান মাসউদের , বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা

আপডেট সময় ১০:৫৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬