ময়মনসিংহ , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি তামিমকে অভিনন্দন জানালেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে, ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী সংসদে স্বাস্থ্যমন্ত্রী: ৩ মে নয়, সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা যুদ্ধবিরতি ইস্যুতে নীরবতা: নিজ দেশেই তোপের মুখে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিজের দুটি দোষের কথা :ব্যারিস্টার রুমিন ফারহানা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের দুটি ‘দোষের’ কথা উল্লেখ করে বলেছেন, তিনি যা বলেন, তা-ই করেন এবং তিনি স্বভাবগতভাবে রাগী। তার মতে, এই দুটি বিষয় অনেকের পছন্দ না হলেও বাস্তব রাজনীতিতে এগুলো এড়ানো যায় না।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে এক নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা বলেন, ‘আমার দুটো দোষ আছে। এক হলো, আমি যা বলি আমি তাই করি। মানুষ মিষ্টি কথা শুনতে চায়, সেটা আমি পারি না। আর দুই হলো, আমি একটু রাগি মানুষ। রাগি না হলে এ দেশে কাজ করা যায় না।’

একই সভায় তিনি বলেন, ‘আমি চাইলে মহিলা কোটায় সংসদ সদস্য হতে পারতাম। কিন্তু নির্বাচিত হয়ে এলে অনেক কাজ করা সম্ভব। সে কারণেই এত কষ্ট করছি।’

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে দলটি জোটসঙ্গী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক কর্মীকে জরিমানার ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল

নিজের দুটি দোষের কথা :ব্যারিস্টার রুমিন ফারহানা

আপডেট সময় ১১:১৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬