ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

নির্বাচনের মাঠে সমান সুযোগ না থাকার অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা ৮ আসনের প্রার্থী, মির্জা আব্বাস বলেছেন, সরকারের একটি অংশ কিছু মানুষকে নির্বাচনে পাস করিয়ে আনতে আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী প্রচারকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ওদের যদি ক্ষমতা থাকত, তাহলে আমাদের নির্বাচন করতেই দিতো না। তিনি অভিযোগ করে বলেন, কিছু কিছু মানুষকে পাস করিয়ে আনতে সরকারের একটি অংশ সক্রিয়ভাবে কাজ করছে। এ কারণেই এখন আর লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

তিনি বলেন, যেভাবে তারা কার্যক্রম চালাচ্ছে, তাতে কোনোভাবেই সমান সুযোগের পরিবেশ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে এই ছেলেটা এমন অসভ্যের মতো কথাবার্তা বলতে পারত না।

মির্জা আব্বাস আরও বলেন, এখন পর্যন্ত যে ভাষায় তারা কথা বলছে, আল্লাহর অশেষ রহমত আমার ওপর এবং আমার নেতাকর্মীদের ওপর যে আমরা কোনো রিঅ্যাকশন করছি না। আমি আমার নেতাকর্মীদের বলেছি, ধৈর্যধারণ করুন, কোনো রিঅ্যাকশন নয়। ওরা বলুক। আমরা নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরে থাকব। তারপর দেখা যাবে কী হয়।

নির্বাচন কমিশনকে এসব অভিযোগ জানানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে কেন। পত্রিকায়, মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে নির্বাচন কমিশন সবই শুনতে পাচ্ছে। নতুন করে অভিযোগ দেওয়ার প্রয়োজন কী।

তিনি বলেন, এ জন্য আমি মনে করি, এই মুহূর্তে ওদের সঙ্গে আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক নেই। সরকারের একটি অংশ কিছু লোককে নির্বাচনে পাস করাতে প্রতিশ্রুতিবদ্ধ।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, এদের কার্যক্রম এমন যে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। কিন্তু আমাদের নেতাকর্মীরা ধৈর্য ধরে আছে। আমিও ধৈর্য ধরে আছি।

প্রচার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওদের যদি ক্ষমতা থাকত, আমাদের নির্বাচন করতেই দিতো না। সুতরাং এই প্রশ্ন ওঠে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

আপডেট সময় ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬