ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পূর্বধলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার জমকালো আয়োজন ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে অপদস্থ ও মারধরের অভিযোগ কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এআই যুগে শ্রমিক নায্য অধিকার, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী শ্রমিক সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তাকে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ (এইচআরডি) থেকে জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার নেওয়া বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বর্তমান বিভাগেই দায়িত্ব পালন করবেন।

যাদের বদলি আদেশ বাতিল হয়েছে তারা হলেন— এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক ও ‘নীল দল’-এর সাধারণ সম্পাদক নওশাদ মোস্তফা, নীল দল থেকে নির্বাচিত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।

এদিকে, এর আগে একই দিনে পৃথক আদেশে চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়েছে।

পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম মতিঝিল অফিস থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দিচ্ছেন। অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে সদরঘাট অফিসে বদলি হয়েছেন।

বদলি-সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায়

ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তাকে

আপডেট সময় ০৯:৩৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬