ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশান ঘাটে নতুন কমিটি গঠন

নেত্রকোনার পূর্বধলা কেন্দ্রীয় শ্মশান ঘাটের উন্নয়ন ও সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শ্মশান ঘাট প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়। বাবু তরুণ কুমার রায়ের সভাপতিত্বে এবং বিশ্বজিৎ রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন পায়।
​

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে সনজিত চন্দ্র কর এবং সাধারণ সম্পাদক হিসেবে নিলয় চক্রবর্তীকে মনোনীত করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে শৈলেস চন্দ্র দাস, কোষাধ্যক্ষ হিসেবে সমর চন্দ্র সরকার ও প্রচার সম্পাদক হিসেবে রনজিত চন্দ্র দে দায়িত্ব পেয়েছেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, নবগঠিত এই আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে তা সাধারণ সদস্যদের সামনে উপস্থাপন করবে।

​কমিটি গঠনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শ্মশান ঘাটের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন লিটন সাহা, বাবলু ভাদুরী ও রতন দত্ত। উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং শ্মশানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে একাত্ম হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশান ঘাটে নতুন কমিটি গঠন

আপডেট সময় ১১:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬