ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খসরু পুলিশের বড় সাফল্য: চট্টগ্রামের তালিকাভুক্ত অপরাধী ডেভিড ইমন আটক শিল্প কারখানার গ্যাস সংকট শিগগিরই কাটবে: ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর বড় আশ্বাস ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি বলেছেন গোলাম পরওয়ার নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত পূর্বধলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চিকিৎসকের বরাত দিয়ে সার্জিসের হৃদয়বিদারক তথ্য: চিরতরে হারিয়ে গেছে আলিফের চোখের দৃষ্টি! রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা: গুঞ্জনের কেন্দ্রে কেন মির্জা ফখরুল? ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের বড় আপডেট: নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ড. ইউনূস বলেন সর্বত্রই অনিয়ম আছে, তবে পার্বত্য এলাকায় তা একটু বেশি

বাংলাদেশে সর্বত্রই অনিয়ম রয়েছে, তবে পার্বত্য এলাকায় তা একটু বেশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনা দেশের অন্য যেকোনো অঞ্চলের তুলনায় অনন্য। এটি দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। এ পরিস্থিতি মেনে নেওয়া যায় না। যদিও অনিয়ম সারাদেশেই বেশি, তবে পার্বত্য অঞ্চলে তা আরও প্রকট। আমাদের লক্ষ্য হওয়া উচিত কীভাবে এসব অনিয়ম কমিয়ে আনা যায়।

তিনি আরও বলেন, আগামী মাসে তারুণ্যের উৎসব হবে, যা সবার জন্য একটি উদযাপন। আমি আশা করি, এ উৎসবে পার্বত্য এলাকার তরুণরা এগিয়ে থাকবে। এবার প্রথমবারের মতো এই উৎসব অনুষ্ঠিত হবে এবং তারা নিজেদের উদ্দীপনা ও অংশগ্রহণের মাধ্যমে এটি সফল করবে। পার্বত্য অঞ্চলের তরুণরা দেশের অন্য অঞ্চলের তরুণদের থেকে পিছিয়ে নেই, এটি প্রমাণ করার এটাই সুযোগ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সমাধানের চেষ্টা করব।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, পার্বত্য এলাকার যা প্রাপ্য, তা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য হবে এই অঞ্চলকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া। পিছিয়ে থাকার সুযোগ নেই। পার্বত্য অঞ্চলের তরুণ-তরুণীরা হবে বিশ্ব নাগরিক। শুধু নিজ এলাকা নয়, তারা সারা বিশ্বকে পরিবর্তন করবে। তাই মনকে বড় করতে হবে এবং উচ্চ ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খসরু

ড. ইউনূস বলেন সর্বত্রই অনিয়ম আছে, তবে পার্বত্য এলাকায় তা একটু বেশি

আপডেট সময় ১২:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪