ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লঘুচাপের পূর্বাভাস: সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি ​অমাবস্যার জোয়ার: বরিশালের ৮ নদ-নদীর পানি বিপৎসীমার উপরে আফগানিস্তানের দায়িত্বে বাংলাদেশের রাবাব ফাতিমা, জাতিসংঘে বড় পদমর্যাদা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৭ ​জুলাইয়ের প্রথম ১৪ দিনে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ​কাতার সফর শেষ করে দেশে ফিরলেন স্পিকার নোয়াখালী মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা ​পূর্বধলায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়, দ্রুত নিবন্ধনের দাবি মদনে পৌনে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস টেকনাফ-উখিয়ায় র‌্যাব-বিজিবি-এপিবিএনের যৌথ ধাক্কা: বিপুল ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ ৬ জন আটক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​পূর্বধলায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়, দ্রুত নিবন্ধনের দাবি

​নেত্রকোণার পূর্বধলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলামের এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষকরা তাঁদের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার কথা তুলে ধরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে দ্রুত সরকারি নিবন্ধনের আওতায় আনার জোর দাবি জানান।

গত ​মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’ পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগেও এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

​শিক্ষক সমিতির পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আমির সোহেল মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক ও পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম মিয়া। এ সময় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করার পাশাপাশি সমাজ গঠনে তাঁদের ভূমিকা স্মরণ করিয়ে দেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন,

​”পূর্বধলা উপজেলাকে মাদকমুক্ত রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে আপনারা সকলে আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। কোথাও কোনো মাদকের বিস্তার বা বাল্যবিবাহের খবর পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করবেন।”

​বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক শিক্ষকদের উদ্দেশে বলেন,”আপনাদের স্কুলের প্রয়োজনীয় ও যথাযথ কাগজপত্র আমার কাছে জমা দিন। বিদ্যালয়গুলোর নিবন্ধনের বিষয়ে আমার যতটুকু সহযোগিতা করার সুযোগ রয়েছে, আমি তা করব। আর একবার সরকারি নিবন্ধন অনুমোদন  হয়ে গেলে আপনারা সরকারি সকল সুযোগ-সুবিধা নিশ্চিতভাবে পাবেন।”

এর আগে সভায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই অত্যান্ত আন্তরিকভাবে শিশুদের শিক্ষাদান করে আসছেন। অথচ আজ পর্যন্ত তাঁরা সরকারি স্বীকৃতি, আর্থিক সুবিধা ও চাকরির নিরাপত্তা থেকে সম্পূর্ণ বঞ্চিত। অনেক শিক্ষক বছরের পর বছর নিরলসভাবে দায়িত্ব পালন শেষে অবসরে গেলেও তাঁদের জন্য কোনো পেনশন, অবসর ভাতা বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ব্যবস্থা নেই। ফলে এসব শিক্ষক ও তাঁদের পরিবার অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

তৃণমূল পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও নিরক্ষরতা দূরীকরণে এসব বিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাসহ শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে দ্রুত সরকারি নিবন্ধনের আওতায় আনা জরুরি।

​অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ,বেসরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হক মহরম আলী ,বঙ্গবাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুলসুমা আক্তার, মেঘশিমুল উত্তর-দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেকসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
​অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বিদ্যালয় ও শিক্ষকবৃন্দের তালিকা:
​মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তাঁদের তালিকা নিচে দেওয়া হলো:
​ভিতরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – প্রধান শিক্ষক: হেলেনা আক্তার
লাউয়ারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – শিক্ষক: জাহানা আক্তার
সুনাইকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – সহকারী শিক্ষক: আমির হোসেন
দখিধারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – প্রধান শিক্ষক: মোসলেম উদ্দিন
চরেরভিটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – সহকারী শিক্ষক: মহরম আলী
বঙ্গবাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – সহকারী শিক্ষক: কুলসুমা আক্তার
উপলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – সহকারী শিক্ষক: হারাধন সূত্রধর
জাউয়ানী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – সহকারী শিক্ষক: নাসিমা আক্তার
জামধলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – সহকারী শিক্ষক: রুয়েল মিয়া
পানিসানা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – সহকারী শিক্ষক: আপিয়া আক্তার
বড়হা খালিকবাছা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: তাহমিনা আক্তার
নুনুই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – সহকারী শিক্ষক: কুলসুম আক্তার
মেঘশিমুল উত্তর-দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – সহকারী শিক্ষক: মঞ্জুয়ারা বেগম
মেঘশিমুল পূর্ব-দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় – সহকারী শিক্ষক: নূরজাহান বেগম
​পূর্বধলা উপজেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ:
​উপদেষ্টামণ্ডলী: মোঃ মিজানুর রহমান
​সভাপতি: মোঃ মোসলেম উদ্দিন
​সাধারণ সম্পাদক: মোঃ শহিদুল্লাহ সংগ্রাম
​সাংগঠনিক সম্পাদক: আমির সোহেল মঞ্জু
​সম্মানিত সদস্যবৃন্দ: হারাধন সূত্রধর, কুলসুমা আক্তার ও শাহানারা বেগম প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লঘুচাপের পূর্বাভাস: সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি

​পূর্বধলায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়, দ্রুত নিবন্ধনের দাবি

আপডেট সময় ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬