নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ময়মনসিংহ জেলা পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট সার্কিট হাউজ মাঠ ৫ মে মঙ্গলবার সকালে শুরু করেছে ।
ময়মনসিংহ জেলা পর্যায়ে
ক্রিকেট টুর্নামেন্টির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন ।
এ সময় ডি কে জি এস ইউনাইটেড কলেজের অধ্যক্ষ মাসুদুল হাসান আরিফ, গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলের শারীরিক শিক্ষা শিক্ষক মো. শাহ মাসুম সহ অনেকেই উপস্থিত ছিলেন ।
গত মঙ্গলবার সকাল ৯ টায় ক্রিকেট টুর্নামেন্টেে বালিকাদের খেলায় হালুয়াঘাট বনাম তারাকান্দা এবং বালকদের ফুলবাড়িয়া ও ধোবাড়া টিমের সাথে খেলা দুটি অনুষ্ঠিত হয় ।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহের সহযোগিতায় এই ক্রিকেট টুর্নামেন্টটি চলবে ১০ মে পর্যন্ত ।

য়মনসিংহ প্রতিনিধি 




















