ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনার দুর্গাপুরে অবশেষে স্থাপিত হতে যাচ্ছে ঢাকা দুর্গাপুর রেল সেবায় সাধারণ জনগণ আনন্দিত

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপক আলোচনায় এসেছেন। মাত্র ৮৪ দিনের ব্যবধানে শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো ও মানবিক সহায়তাসহ নানা খাতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, ব্রিজ-কালভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনদুর্ভোগপূর্ণ এলাকা পরিদর্শন করে দ্রুত সমাধানের উদ্যোগ নেন। দীর্ঘদিনের অবহেলিত বিভিন্ন সড়ক সংস্কার, ঝুঁকিপূর্ণ ব্রিজ মেরামত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করছেন তিনি।

বিশেষ করে বহু প্রতীক্ষিত দুর্গাপুর-কলমাকান্দা রেললাইন বাস্তবায়নের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ইতোমধ্যে সম্ভাব্য রেললাইন এলাকা পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভার উদ্যোগ স্থানীয়দের মাঝে আশাবাদ তৈরি করেছে।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, বিদেশে মারা যাওয়া প্রবাসীর মরদেহ দেশে আনার উদ্যোগসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্থানীয় বাসিন্দাদের অনেকে বলছেন, দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় এখন পরিবর্তনের ছোঁয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে এই অঞ্চলের যোগাযোগ, শিক্ষা ও অর্থনৈতিক খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, অল্প সময়ের মধ্যে মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ব্যারিস্টার কায়সার কামালকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

নেত্রকোনার দুর্গাপুরে অবশেষে স্থাপিত হতে যাচ্ছে ঢাকা দুর্গাপুর রেল সেবায় সাধারণ জনগণ আনন্দিত

আপডেট সময় ১০:০০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬