ময়মনসিংহ , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমসি কলেজ ধর্ষণ মামলা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৪ জন খালাস শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’—স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব এলাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন দায়িত্বে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত হচ্ছে শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে স্থবির রাজশাহী, বন্ধ অভ্যন্তরীণ সব রুটের বাস সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্ত ও জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কলেজগুলোতে বেসরকারিভাবে কর্মরত কর্মচারীরা স্বল্প বেতনে মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা এখনো সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে সরকারি কলেজে কর্মরত সকল বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্ত করতে হবে।চাকরি স্থায়ীকরণের মাধ্যমে সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে। অবসরকালীন সুযোগ-সুবিধা ও পেনশনের আওতায় আনতে হবে। দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করতে হবে। বৈষম্যমূলক নীতির অবসান ঘটিয়ে দ্রুত জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে।

বক্তারা আরো বলেন, বছরের পর বছর সরকারি কলেজে দায়িত্ব পালন করলেও তারা এখনো অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন। দাবি আদায়ে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এসময় বিভিন্ন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমসি কলেজ ধর্ষণ মামলা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৪ জন খালাস

চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০১:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬