ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত ৯ মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: বিজ্ঞানের আলোয় আলোকিত গৌরীপুর পূর্বধলায় বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়ম সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পূর্বধলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার জমকালো আয়োজন ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে অপদস্থ ও মারধরের অভিযোগ কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিম্ন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ পেতে বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

গত শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের ওয়েবসাইটে এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাইমা রহমানও।

জানা গেছে, তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয়—এমসিকিউ, লিখিত এবং মৌখিক। এই তিন ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরই একজন প্রার্থী আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।

সনদপ্রাপ্ত আইনজীবীরা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় অংশ নিতে আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নীতিমালা, সিদ্ধান্ত ও দিকনির্দেশনা নির্ধারণ করে থাকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায়

আপডেট সময় ১১:৩০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬