ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন ​মা ও তিন বোনের পাশে শেষ শয্যায়, বাকরুদ্ধ সিফাত ​ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার দাবি স্বর্ণের বাজারে অস্থিরতা: ভরিতে দাম বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা ​ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: নিখোঁজ ৫০ হাজারের বেশি মানুষ ​মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা: উত্তপ্ত মধ্যপ্রাচ্য ভারতীয় টুরিস্ট ভিসা: কোন কোন কেন্দ্র থেকে আবেদন করা যাবে? জেনে নিন বিস্তারিত ​বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর দাবি: এবার ট্রফি কার ঘরে? জানালেন সেই তান্ত্রিক দীর্ঘ প্রতীক্ষার অবসান: মুক্তি পেলেন ৩২০ রুশ-ইউক্রেনীয় সেনা মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস: যা এতদিন আড়ালে ছিল!
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস: যা এতদিন আড়ালে ছিল!

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের প্রধান তারকা লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখছেন না কোচ লিওনেল স্কালোনি। সাধারণত ম্যাচের আগে দলের রণকৌশল বা একাদশ নিয়ে চরম গোপনীয়তা বজায় রাখলেও, এবার এক বিশেষ ও ব্যতিক্রমী পরিস্থিতিতে স্বয়ং স্কালোনিই এই চাঞ্চল্যকর তথ্যটি সংবাদমাধ্যমের সামনে নিশ্চিত করেছেন। 

১৮তম বিশ্বকাপ কভার করতে আসা ৯১ বছর বয়সী কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্বভাবসুলভ গোপনীয়তা ভেঙে মেসির বিষয়ে নিশ্চিত করেন স্কালোনি।

পুরোনো ও অভিজ্ঞ এই সাংবাদিককে সামনে দেখে কিছুটা আবেগাপ্লুত হয়ে স্কালোনি বলেন, ‘এনরিকে, আপনার প্রশ্ন শুনতে এবং আপনাকে এখানে দেখতে  পাওয়াটা সত্যিই দারুণ এক অনুভূতির। আসার জন্য ধন্যবাদ। ১৮টি বিশ্বকাপ—এটা অবিশ্বাস্য। আপনাকে উত্তর দিতে পারাটা আমার জন্য আনন্দের, কারণ আমাদের দীর্ঘদিনের পরিচয়। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, তখন নিয়মিত আপনাকে দেখতাম। আপনি যখনই কথা বলতেন, আমাদের কাছে আপনি ছিলেন একজন কিংবদন্তি। এখনও তাই আছেন।’

এরপরই সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করেন স্কালোনি, ‘আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। লিও (মেসি) এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না, বরং তিনি বেঞ্চে থাকবেন। স্কালোনি স্পষ্ট করেই বলেন, অন্য কেউ এই প্রশ্ন করলে আমি হয়তো এড়িয়ে যেতেন। চিন্তা করবেন না, শুধু আপনার জন্যই এটা বলছি। আপনি সত্যিই এই সম্মানের যোগ্য। তবে পুরো একাদশ এখনই প্রকাশ করবো না। তবে লিওর ব্যাপারটা জানিয়ে দিলাম। লিও পরে মাঠে নামবে। চূড়ান্ত একাদশ আমি ম্যাচের দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো।

বিশ্বকাপে নিজের পরিকল্পনা নিয়ে নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের মতো বড় একটি দলের পক্ষে খেলার মূল দর্শন বা মৌলিক ধরন পুরোপুরি বদলে ফেলা খুব কঠিন। কারণ এটাই আমাদের আসল পরিচয়। তবে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিবেচনা করে রণকৌশলে কিছু ছোটখাটো পরিবর্তন আনা যায়। তার মতে, জয়ের কোনো একক বা নির্দিষ্ট পথ নেই এবং সব ধরনের কৌশলই সফল হতে পারে, তবে টুর্নামেন্টের শেষ পর্যায়ে কেবল শক্তিশালী দলগুলোই নিজেদের টিকিয়ে রাখতে পারবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন

মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস: যা এতদিন আড়ালে ছিল!

আপডেট সময় ১২:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬