ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৭) আলিম শ্রেণির যেসব শিক্ষার্থী এখনো কোনো মাদ্রাসায় অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন করতে পারেনি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের জন্য বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তাদের রেজিস্ট্রেশন বোর্ডের ইএসআইএফ পূরণের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, আজ ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে।
৩০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য ইএসআইএফে এন্ট্রি করা যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে উল্লেখ করা হয়, এমতাবস্থায় শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য মুছে ফেলার সুযোগ থাকবে না। তবে আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ, বিষয় ও ছবি সংক্রান্ত ভুল সংশোধনের অনলাইন কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা। আর অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা পাঠ বিরতি ফি সহ মোট ৮৩৫ টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছে বোর্ড।

এছাড়া রেজিস্ট্রেশন ফি জমা বা ইএসআইএফে তথ্য এন্ট্রি করতে কোনো সমস্যা হলে অফিস সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৭১৫-৬১১৯৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বোর্ড।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

আপডেট সময় ০২:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬