ময়মনসিংহ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো বলে মন্তব্য করেছেন রিজভী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন জানিয়েছেন আইনমন্ত্রী নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার পাবনা জেলার সুজানগর উপজেলায় গ্যাসের অনুসন্ধান কার্যক্রমের শুভ সূচনা দুর্গাপুরে ১৯ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক ১ পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ঢাকা বোর্ডে

রাজধানীতে টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি তুলেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ভারি বর্ষণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেক পরীক্ষার্থী।

এরই মধ্যে বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিতের সুপারিশ করা হয়েছে।

এ অবস্থায় ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীরাও সোমবারের পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা আয়োজন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

মোস্তফা সানি নামের এক পরীক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘ঢাকায় যদি এমন অবস্থা হয়, তাহলে দেশের অন্য জেলাগুলোর অবস্থাও খারাপ। শুধু চট্টগ্রামের পরীক্ষা স্থগিত না করে সব বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত করা উচিত।’

আরেক পরীক্ষার্থী মাসুম সরকার লিখেছেন, ‘জলাবদ্ধতার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। লাখো শিক্ষার্থীর কথা বিবেচনা করে আগামীকালের (সোমবার) পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।’

তবে রোববার পর্যন্ত এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

​এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ঢাকা বোর্ডে

আপডেট সময় ০১:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬